1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

সমাবেশ সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানালো ছাত্রদল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ৪:১০ এএম

জুলাই গণঅভ্যুত্থানের একবছর পূর্তিতে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ সফল ও সার্থক করায় নেতাকর্মীদের ধন্যবাদ এবং সাময়িক ভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছে সংগঠনটি।

রোববার (৩ আগস্ট) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, সমাবেশে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জাতীয়তাবাদী ছাত্রদলের লাখো নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় সংসদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। আপনারা আবারও প্রমাণ করেছেন, তৃণমূলই ছাত্রদলের চালিকাশক্তি, তৃণমূলই এই সংগঠনের প্রাণ।

নেতারা বলেন, তৃণমূলের আত্মত্যাগ, আন্তরিকতা, সক্রিয়তা ও আদর্শের প্রতি নিবেদনের ওপরেই ছাত্রদলের চার দশকেরও বেশি সময় ধরে স্বমহিমায় শক্তিশালী পথচলা অব্যাহত আছে।

এছাড়া ওই বিবৃতিতে সাময়িক ভোগান্তি সৃষ্টির কারণে ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন তারা। ছাত্রদল নেতারা বলেন, নগরবাসীর ভোগান্তি সম্পর্কেও আমরা অবগত। ইতোপূর্বেও সম্ভাব্য জনভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছিলাম। আবারও তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে কর্মদিবসের জনভোগান্তির বিষয় সম্পর্কে অধিকতর সচেতন থাকার চেষ্টা করব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com