1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ১১:৩৬ এএম

দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ক্রাইম অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (ক্র্যাক), স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে কক্সবাজার পৌরসভার সামনে ক্র্যাক সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি আজিম নিহাদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা দ্রুত তুহিন হত্যার বিচার, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও সাংবাদিকদের ওপর মামলা-হামলা বন্ধের দাবি জানান।

জসিম উদ্দিন প্রেস কাউন্সিলের সমালোচনা করে বলেন, “যে প্রেস কাউন্সিল সাংবাদিকদের পাশে দাঁড়ায় না, তাদের প্রতি ধিক্কার।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, কক্সবাজারের জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক এইচএম এম এরশাদ, এস এ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি, এবং দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার সাংবাদিক তাজুল ইসলাম, টিটিএনর সম্পাদক সৌরভ দেব, সাংবাদিক মনসুর আলম মুন্না, সাংবাদিক আবদু রশিদ মানিক, সাংবাদিক আমিন, সাংবাদিক ইয়ার রহমান আনান, সাংবাদিক মাহবুব আলম মিনার,সরোয়ার জাহান, সানজিদুল আলম সজীব, রহিদুল কবির, শামসুল আলম শ্রাবণ, সাংবাদিক রিপনসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com