1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ৪ বাংলাদেশিকে বিজিবির আর্থিক সহায়তা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ৭:১০ এএম

সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহত চার বাংলাদেশি নাগরিককে আর্থিক সহায়তা প্রদান করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও উখিয়ার তুলাতলী এলাকার শূন্য রেখা সংলগ্ন সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে স্থানীয়রা আহত হন। আহত ব্যক্তিরা জীবিকার তাগিদে ওই এলাকায় চাষাবাদ, গবাদি পশু চরানো ও কাঠ সংগ্রহ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

 

আর্থিক সহায়তা পাওয়া আহতরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফকিরাঘোনা এলাকার হাবিবুর রহমানের পুত্র সোনা মিয়া, তুমব্রু হাসপাতাল পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র আবু তাহের, উখিয়ার তুলাতলী এলাকার এস আলমের পুত্র করিম হোসেন ও  একই এলাকার সিরাজ মিয়ার পুত্র মো. মনছুর আলম।

 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের দিকনির্দেশনায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভবিষ্যতেও সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত ও দুঃস্থদের পাশে বিজিবি সহায়তা নিয়ে থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com