1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

সেন্টমার্টিন উপকূলে ৭ কোটি টাকার ইয়াবাসহ ১৭ মাদক পাচারকারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ২:১৯ পিএম

সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবা ও বিদেশি সিগারেটসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৮ জুলাই) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস

বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর যৌথ দল টেকনাফ থানাধীন সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেয় আভিযানিক দল। কিন্তু কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোট দুটি গভীর সমুদ্রে পালানোর চেষ্টা করে। পরে প্রায় এক ঘণ্টার ধাওয়া শেষে বোট দুটি আটক করা হয়।

তল্লাশিতে বোট দুটি থেকে আনুমানিক ৭ কোটি ২ হাজার টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও ৪০ প্যাকেট ম্যারিজ সিগারেট উদ্ধার করা হয়। এ সময় ১৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

 

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com