1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বর্ণ দোকান ও ফিলিং স্টেশনে কউকের অভিযান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ১০:৩৩ এএম

ওজন ও মানদন্ড পরিমাপ আইন, ২০১৮ এর আওতায় ৪ টি ফিলিং স্টেশন এবং ৩ টি স্বর্ণ দোকানে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ-সময় ওজনে কারচুপি করে কাস্টমারদের সাথে প্রতারনার অভিযোগে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযানের নেতৃত্ব দেন সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।

 

তিনি বলেন, ফিলিং স্টেশন ও স্বর্ণ দোকানে ওজনে কারচুপির অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জুয়েলারি দোকান মালিক সমিতির লোকজন এক সপ্তাহ সময় চেয়েছেন তাদের দোকানের ওজন পরিমাপক যন্ত্র ঠিক করার জন্য। তাদেরকে সতর্ক করা হয়েছে, যেন ভবিষ্যতে এমন ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র দিয়ে স্বর্ণ পরিমাপ করা না হয় অন্যথায় পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সেই সাথে অন্যান্য স্বর্ণ দোকান মালিকদেরকেও সতর্ক করা হয়েছে, তারাও যেন সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে স্বর্ণ পরিমাপ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com