1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী কক্সবাজারে বিসিএস কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ! এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন

হাসিমুখে বিদায়, চাপা পড়ছে টমটম লাইসেন্স সিন্ডিকেটের কেলেঙ্কারি!

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ৬:০৭ পিএম

টমটম লাইসেন্স বাণিজ্যের কেলেঙ্কারি যেন হাসিমুখে ধামাচাপা দেওয়ার পথে! কক্সবাজার পৌরসভায় আজ স্টাফ মিটিং ও বিদায় সংবর্ধনার নামে ৬ জন কর্মকর্তা-কর্মচারিকে “সম্মানের সঙ্গে” বদলি করা হয়েছে।

 

যদিও বাহ্যিকভাবে বলা হচ্ছে এটি নিয়মিত বদলি, তবে অনেকের মতে এটি সুশৃঙ্খল ‘দায় এড়ানো’র পরিকল্পিত ধাপ।

কারণ, সম্প্রতি লাইসেন্স ইস্যুতে ব্যাপক অনিয়ম, সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ গ্রহণ এবং স্বজনপ্রীতির অভিযোগ উঠে আসে—যা  বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়।

বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারির তালিকা ও নতুন কর্মস্থল:

প্রমথ পাল–লাইসেন্স পরিদর্শক, মহেশখালী পৌরসভা। কবির হোছাইন–কনজারভেন্সি ইনস্পেক্টর, চকরিয়া পৌরসভা। এমদাদুল হক– সহকারী কর আদায়কারী,  টেকনাফ পৌরসভা। আব্দুল কাদের– হিসাব সহকারী,  চকরিয়া পৌরসভা। মিজানুর রহমান – জীপ চালক,  চকরিয়া পৌরসভা। শাহনেওয়াজ কালু– বিদ্যুৎ লাইনম্যান, টেকনাফ পৌরসভা।

 

আজকের বিদায় সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা, হাস্যোজ্জ্বল ছবি এবং শুভকামনার মধ্য দিয়ে ‘উপস্থাপন’ করা হয় বিষয়টিকে। অথচ, পৌরসভার গরিব টমটম চালকরা এখনো জানেন না—কে তাদের লাইসেন্স বিক্রি করে লাখপতি হয়েছে, আর কারা সেই সিন্ডিকেটের আসল রূপ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com