1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় এপিবিএনের অভিযানে ২ হাজার ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৮:২৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় ৮ এপিবিএন এর বিশেষ অভিযানে ২,০২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ৮ এপিবিএন এর পানবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কাজী মহসীনের নেতৃত্বে এফডিএমএন ক্যাম্প-৯ এর মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৭ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় পলাতক আসামী আবুল কালামের শেডে অভিযান চালিয়ে মোঃ ইউনুছ, মোঃ নূর ইসলাম, মোঃ জাকির, দিলরুবা বেগম ও মোঃ আইয়ুবকে গ্রেফতার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের দখল হতে ২,০২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা নং-২৮, তারিখ ১০/০৯/২০২৫ খ্রি., ধারা-২০২৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ)/৪১ এ মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com