1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

কক্সবাজারে মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ৬:৫২ পিএম

কক্সবাজারের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন।

 

সভায় পুলিশ সুপার জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুসারে থানা এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

 

মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের সমস্যা ও প্রস্তাব উপস্থাপন করেন। পূর্বের কল্যাণ সভায় উত্থাপিত সমস্যার সমাধান অগ্রগতি পর্যালোচনা করা হয়।

 

এসময় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এবং বিশেষ বিবেচনায় নির্বাচিত কর্মকর্তাদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com