1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

কক্সবাজার পৌরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন নিজাম উদ্দিন আহমেদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ১০:৪১ এএম

 

কক্সবাজার পৌরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা প্রশাসন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ।

 

বুধবার (১৩ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

 

৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বর্তমানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উখিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

এর আগে ৫ আগস্ট মেয়রের অপসারণের পর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুবাইয়া আফরোজ পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। তবে সম্প্রতি কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে নতুন টমটম লাইসেন্স ইস্যু ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশ এবং পৌরবাসীর একাধিক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের পর তাঁকে অপসারণ করা হয়।

 

নতুন প্রশাসক হিসেবে নিজাম উদ্দিন আহমেদ শপথ নিয়েছেন পৌরসভার সুশাসন ও জনসেবা নিশ্চিতের লক্ষ্যে দায়িত্ব পালন করবেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com