1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ৪:০১ পিএম

কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১০ জন পর্যটক। নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামীসহ একই পরিবারের ছয়জন সদস্য রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও কয়েকজন।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে অগ্নিকাণ্ডে নাফিজ তেহামীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা সাদিক কায়েম। তিনি জানান, কক্সবাজার ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, কক্সবাজার ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী নাফিজ তেহামীসহ তার পরিবারের ছয়জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এ ঘটনায় গভীরভাবে শোকাহত।

পোস্টে তিনি আরও জানান, সর্বশেষ খবর অনুযায়ী অগ্নিকাণ্ডে মোট ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েকজন। আহত ব্যক্তিদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।উল্লেখ্য, শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়লে রিসোর্টে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। প্রথমদিকে এ ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তী সময়ে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com