1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন! ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত

কুয়েত বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৭/২০২৫ ৪:০১ এএম

চিবানো তামাক (জর্দা) নিয়ে কুয়েত প্রবেশকালে চার বাংলাদেশিকে আটক করেছে কুয়েত কাস্টমস কর্তৃপক্ষ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, প্রথম দিন একজন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ৪০ কেজি চিবানো তামাক এবং পরের দিন, বাংলাদেশ থেকে আসা আরও তিনজন যাত্রীর কাছ থেকে ১৫৯ কেজি চিবানো তামাক জব্দ করা হয়
বিমানবন্দর শুল্ক বিভাগ তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া জড়িত আরও সন্দেহভাজনদের শনাক্ত করতে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ তদন্ত চলছে।
কাস্টমস জানিয়েছে, নিষিদ্ধ উপকরণের অনুপ্রবেশ ঠেকাতে কুয়েত প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত প্রবেশ বন্দরে কাস্টমস কর্মকর্তারা সতর্কতা ও নিষ্ঠার সাথে কাজ করছেন। তারা ভ্রমণকারীদের কুয়েতের কাস্টমস নিয়ম মেনে চলারও আহ্বান জানিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com