1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

গভীর সমুদ্রে ডাকাতি, ইঞ্জিন বিকল, বোটসহ ১৫ জেলে উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ১:৩১ পিএম

নোয়াখালীর হাতিয়া উপকূল সংলগ্ন গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার বোট ও ১৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, গত (৮ আগস্ট) ১৫ জন জেলেসহ একটি ফিশিং ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়। ১২ আগস্ট নোয়াখালীর হাতিয়া থানাধীন চরঈশ্বর গাংগুরিয়ার চরের দক্ষিণে গভীর সমুদ্রে ডাকাতদের আক্রমণের শিকার হয় তারা। ডাকাতদল ট্রলারে থাকা মাছ, খাবার, ইঞ্জিনের ব্যাটারি, তেল ও অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এতে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় তিন দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে জেলেরা।

 

১৪ আগস্ট ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান জেলেরা। বিষয়টি জানার পর রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন ভাসানচরের একটি দল উদ্ধার অভিযান চালিয়ে ১৫ জন জেলে ও ইঞ্জিন বিকল বোটটিকে নিরাপদে উদ্ধার করে। পরবর্তীতে তাদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে ভাসানচরে নিয়ে আসা হয়।

পরে উদ্ধারকৃত ট্রলার ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com