1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

চকরিয়ায় ইজিবাইকের চার্জের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৩:০৩ পিএম

কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক (টমটম) গাড়ির ব্যাটারির চার্জের লাইন খুলতে গিয়ে আলাউদ্দিন (২৮) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই এলাকার কালা মনুর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের ইজিবাইকের চার্জের লাইন খুলতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আলাউদ্দিন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুস শফি এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এটি একটি দুর্ঘটনা হিসেবে বিবেচনায় নিয়ে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com