1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

চকরিয়ায় পুলিশের অভিযানে চোরাইকৃত এসির পার্টসসহ দুই আসামি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ১১:২০ এএম

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে চোরাইকৃত এসির পার্টসসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকার আইয়ুব মেস্ত্রীর ছেলে শহিদুল ইসলাম কাইয়ুম (২৪) এবং দক্ষিণ লক্ষ্যারচর ৩ নম্বর ওয়ার্ডের বেয়ারা পাড়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ রুবেল (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরির ঘটনায় গত ১১ আগস্ট থানায় মামলা (মামলা নং-২৩, জিআর নং-৩৯৫) দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরে থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এসআই আবুল খায়ের, এসআই মো. সোহরাব সাকিব ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে চোরাইকৃত এসির বিভিন্ন পার্টস উদ্ধার করা হয়েছে।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com