1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের

জনগনের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব-১৫ বদ্ধ পরিকর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১০/২০২৫ ৩:০৮ পিএম

জাতীয় নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিয়ম করেছেন র‍্যাব-১৫ অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল হাসান।

 

বুধবার দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন সদরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমানসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

 

এসময় অধিনায়ক বলেন, কক্সবাজার‌্যাব-১৫ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং কক্সবাজারকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকেরা সীমান্তে অস্ত্র চোরাচালন ও মাদক পাচার রোধ, রোহিঙ্গাদের ক্যাম্পের বাহিরে বসবাস, অপহরণ প্রতিরোধে র‌্যাবের ভূমিকা প্রত্যাশা করেন এবং র‌্যাবকে স্বচ্ছ ও নিরপেক্ষ থেকে অভিযান পরিচালনার আহবান জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com