1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টেকনাফে পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ১০:৩১ এএম

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর ) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়া (ধুমপ্রাংবিল) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুর রজ্জাক (৩৫), পিতা বশির আহমদ, সাং নতুন পল্লানপাড়া, টেকনাফ।
নুর কবির (১৯), পিতা মৃত নুর আলম, মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা।
এরশাদ (২৬), পিতা মৃত ছব্বির আহমদ ওরফে সমসু, মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এবং ফরেনার্স অ্যাক্টসহ সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

টেকনাফ মডেল থানা পুলিশের অপারেশন অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com