1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

টেকনাফে বিজিবির অভিযানে তিন মাদক পাচারকারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ১:১১ পিএম

কক্সবাজারের টেকনাফে বিজিবি’র অভিযানে তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যরা হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজি দমদমিয়া চেকপোস্টে তল্লাশীর জন্য থামায়। এসময়

যাত্রীদের সন্দেহজনক আচরণ দেখে বিজিবি সদস্যরা সিএনজি ও আরোহীদের পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালান। তল্লাশীকালে তিন যাত্রীর শরীরে বিশেষভাবে লুকানো ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

 

আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের হ্নীলার পূর্ব লেদাপাড়ার কালা মিয়ার পুত্র আরাফাত ইসলাম (২৬), একই উপজেলার শিলবুনিয়াপাড়ার নুরুল আমিনের পুত্র মোহাম্মদ আলম (৩৫) এবং ওই এলাকার ওমরাজ মিয়ার পুত্র মোহাম্মদ রফিক (৩৮)।

 

জব্দকৃত ইয়াবা ও আটক তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com