1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

টেকনাফে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ২:২৫ পিএম

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড খোংকারপাড়া এলাকায় নুর নবী (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ওই এলাকার মুফিজ মিয়ার ছেলে।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নাফ শিশু পার্কের পাশে গাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

নিহতের পিতা মুফিজ মিয়া জানান, নুর নবী দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। প্রায় ৬ মাস আগে তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন, পরে পরিবার তাকে ফিরিয়ে আনে। সোমবার সকালে দুই ভাই একসাথে গরুর খামারে গেলে কিছুক্ষণ পর ছোট ভাই ফোন করে জানায়, নুর নবী আত্মহত্যা করেছে।

 

এ ঘটনায় নিহতের মামা আমান উল্লাহ বলেন, হঠাৎ নুর নবীর ছোট ভাই ফোন করে বিষয়টি জানায়। পরে পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।

 

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com