1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

টেকনাফ এসে অপহরণের শিকার যুবক, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ৩:৫৮ পিএম

সেন্টমার্টিন থেকে টেকনাফে চিকিৎসার জন্য এসে মো. হাশেম নামের এক যুবক অপহরণের শিকার হয়েছেন। তাকে ছাড়িয়ে নিতে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করছেন অপহরণকারীরা।

শনিবার (১৬ আগস্ট) চিকিৎসাসহ প্রয়োজনীয় কাজ শেষে সেন্টমার্টিন ফিরতে টেকনাফ কায়ুকখালী নৌঘাট এলাকায় যান ওই যুবক।এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) বাড়িতে ফোন করে মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।

অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগীর বাবা নুর হোসেন। তার ভাষ্যমতে, গত ১০ আগস্ট সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাশেম। তিনি টেকনাফে পৌঁছালে তার সঙ্গে কথাবার্তা হয়। অসুস্থতার কারণে ডাক্তার দেখাবেন এবং দোকানের জন্য মালামাল কিনবেন বলে জানান।

শনিবার (১৬ আগস্ট) চিকিৎসাসহ কাজ শেষ করে দোকানের জন্য মালামাল কেনেন হাশেম। পরে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার জন্য টেকনাফ পৌরসভার কায়ুকখালী নৌঘাটের সার্ভিস ট্রলারের অফিসে যান। এরপর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি নুর হোসেনের।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। যুবককে উদ্ধারে পুলিশ কাজ করছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com