1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ভারতকে নরকের সঙ্গে তুলনা দিলেন ট্রাম্প মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩ ঢাকার বিদ্যুৎ যাবে গ্রামে, ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর উখিয়ায় একাধিক মামলার পলাতক আসামি টিটু পুলিশের জালে সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সংসদকেও এই লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল উখিয়ায় অবৈধভাবে পাহাড় কর্তন ও বালু উত্তোলন: ৩ লাখ টাকা জরিমানা ইয়াবা নিতে ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার আসতেন’ ফ‍্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল টেকনাফের হ্নীলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীতে এমপি শাহজাহান চৌধুরীর সহায়তা

দুই দিনে ১৮৮৭ গরিব রোগীকে চিকিৎসা সেবা দিলো এইড ফর হিউম্যানিটি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ১২:০২ পিএম

কক্সবাজার শহরের লিংকরোডস্থ জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ কক্সবাজার ক্যাম্পাসে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৮৮৭ জন গরিব ও শ্রমজীবী মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে মানবিক সংগঠন এইড ফর হিউম্যানিটি।

শনিবার (১১ অক্টোবর) ও রবিবার (১২ অক্টোবর) দুই দিনে আয়োজিত এই ক্যাম্পে শনিবার ৯১১ জন এবং রবিবার ৯৭৬ জন রোগী চিকিৎসা নেন। রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন এইড ফর হিউম্যানিটি’র চেয়ারম্যান সাআদ নিজামী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,

“অত্র এলাকার অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে আমরা দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে কক্সবাজারে একটি স্থায়ী হাসপাতাল স্থাপন করা হবে, যাতে কেউ অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।”

তিনি আরও জানান, সংগঠনটি শুধু চিকিৎসা নয়, সমাজে স্বাস্থ্যসচেতনতা ও মানবতার বার্তা পৌঁছে দিতে কাজ করবে।

স্বাগত বক্তব্য রাখেন এইড ফর হিউম্যানিটি’র উপদেষ্টা ও জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ কক্সবাজারের প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও দৈনিক সংগ্রাম-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, এবং বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সাবেক প্রিন্সিপাল মোঃ সিরাজুল ইসলাম।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এইড ফর হিউম্যানিটি’র প্রতিনিধি, জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

ঢাকা থেকে আগত ১৩ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক টিম— নারী, শিশু, চর্ম, গাইনি ও মেডিসিন বিভাগের চিকিৎসকরা— দুই দিনব্যাপী চিকিৎসা সেবা দেন।

আগে থেকেই এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয় এবং চিকিৎসা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে টোকেন ও সময় নির্ধারণ করে দেওয়া হয়, যাতে শ্রমজীবী মানুষ ও এতিম শিক্ষার্থীরা নির্বিঘ্নে চিকিৎসা নিতে পারেন।

সুশৃঙ্খলভাবে পরিচালিত এ মানবিক চিকিৎসা কার্যক্রম স্থানীয় সমাজের বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com