1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

বিজিবি’র অভিযানে ৩,৮৭৫ পিস ইয়াবাসহ টেকনাফের যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ৪:১১ পিএম

ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে ৩,৮৭৫ পিস বার্মিজ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

 

বুধবার(৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ইনানী থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

 

জানা যায়, রেজুখাল চেকপোস্টের বিজিবির একটি নিয়মিত তল্লাশি দল ডগ স্কোয়াডের সহায়তায় অটোরিকশাটিতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করে। ব্যবহৃত অটোরিকশা ও একটি বাটনফোনও জব্দ করা হয়েছে।

 

আটককৃত ব্যক্তির টেকনাফ উপজেলার ৬ নং ওয়ার্ডের আবুল মঞ্জুরের পুত্র দেলোয়ার হোসেন (২১)।

 

আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

 

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান চলমান থাকবে যাতে জনমনে স্বস্তি ও নিরাপত্তা বজায় থাকে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com