1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

মহেশখালীতে মাতারবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আবু হায়দার গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ১২:০৫ পিএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. আবু হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের তিতা মাঝির পাড়া এলাকায় প্রধান সড়ক নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

 

স্থানীয়রা জানান, চেয়ারম্যান এস.এম. আবু হায়দার প্রধান সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করতে গেলে হঠাৎ পুলিশ এসে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এ খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

 

জানা যায়, এস.এম. আবু হায়দার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখলেও তার হঠাৎ গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

 

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলার প্রেক্ষিতে বা কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com