1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন! ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত

মাছ শিকার করে ফেরার পথে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ১:৫৭ পিএম

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া নামক স্থান থেকে ১২ জন মাঝিমাল্লা সহ ১টি মাছ ধরার ইঞ্জিন চালিত ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ট্রলারটি সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার স্থানীয় জেলে সুলতান মাঝির বলে জানা যায়।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-৩ হতে আনুমানিক ৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে জলসীমানা থেকে তাদের আটক করে।

আটককৃত জেলেরা শাহপরীরদ্বীপ বিভিন্ন এলাকার বাসিন্দা। মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ  (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন(৪০), মো: রাসেল (২৩), মো: সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫), একজন বালুকখালী এলাকার বলে জানা যায়।

শাহপরীরদ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে শাহপরীরদ্বীপের দক্ষিণে নাইক্ষ্যংদিয়া নামক মিয়ানমার জলসীমানা দিয়ে আসার পথে আরাকান আর্মি দুটি স্পিডবোট করে এসে একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝিমাল্লাহ আটক করার বিষয়টি জানিয়েছেন মাছ শিকার করে ঘাটে ফিরে আসা জেলেরা। ট্রলারটি শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার বাসিন্দার সুলতান মাঝির মালিকানাধীন ট্রলার।

এদিকে, ৫ আগস্ট নাফনদীর নাজির পাড়া অংশ থেকে দুই জন জেলেকে মাছ শিকারের সময় ধরে নিয়ে যায় আরাকান আর্মি। সর্বশেষ ১২ আগস্ট নিয়ে যায় ৫ জেলেকে।

গেল ১মাসে ১৯জন জেলেকে আরাকান আর্মি সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিয়ে যায়। যা নিয়ে প্রতিনিয়ত উপকূলের জেলেপল্লীতে তৈরী হয়েছে অপহরণ আতঙ্ক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com