1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

মাতারবাড়িতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ১২:০৪ পিএম

কক্সবাজারের মহেশখালী থানাধীন মাতারবাড়ি সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা এ অভিযান পরিচালনা করে। এ সময় সমুদ্র এলাকায় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।

 

কোস্ট গার্ড জানায়, আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ধরনের অবৈধ ট্রলিং বোট ব্যবহার করে সামুদ্রিক মাছ আহরণ করলে প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষুদ্র জেলেরা বঞ্চিত হয়। এ কারণে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com