1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

মালয়েশিয়ায় জালভিসা সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ১০:৩৩ এএম

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পুডুতে বিশেষ অভিযানে জাল ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) বিক্রির দায়ে তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শনিবার মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, গ্রেফতার তিন বাংলাদেশি ‘জাকির’ সিন্ডিকেট নামে পরিচিত। তারা জালভিসা বিক্রি করতেন। একজন গ্রুপ নেতা এবং অন্য দুইজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন।

 

জাকির সিন্ডিকেট দেশটির ক্লাং উপত্যকার বিদেশিদের টার্গেট করে কাজ করতেন। তারা প্রতি ভিসার জন্য ২৫০০ থেকে ছয় হাজার রিঙ্গিত ফি নিয়ে নবায়ন করে দিতেন। এক বছর ধরে সক্রিয়ভাবে এই অপরাধ কার্যকলাপ চালিয়ে আসছেন বলে জানান ইমিগ্রেশন মহাপরিচালক।

অভিযানে ১৩০টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি ইন্দোনেশিয়ান পাসপোর্ট এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুত্রাজায়া ইমিগ্রেশনে নেওয়া হয়েছে।

 

একই দিনে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘শহীদ’ নামে একটি সিন্ডিকেট সদস্যদেরও শনাক্ত করা হয়। অভিযানে দুই পাকিস্তানি এবং একজন মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

 

দাতুক জাকারিয়া শাবান বলেন, ‘শহীদ’ সিন্ডিকেট ভুয়াভিসা পরিষেবার জন্য ৮০ থেকে ৫০০ রিঙ্গিত নিতেন। এ সময় পাকিস্তান, ভিয়েতনাম, মিয়ানমার, বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাসপোর্ট জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুত্রাজায়া ইমিগ্রেশনে নেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com