1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ৭:৪০ পিএম

মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

 

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

বৈঠক কালে দু’নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, ভুয়া তথ্য বা বিভ্রান্তিমূলক প্রচারণার ঝুঁকি এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতি নিয়ে আলোচনা করেন।

 

অধ্যাপক ইউনূস নির্বাচনের আগে বিভ্রান্তিমূলক প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চান। তিনি বলেন, ‘আমাদের আপনাদের সহায়তা দরকার। মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।’

তিনি উল্লেখ করেন, ‘১৫ বছরের স্বৈরশাসনে কোনো প্রকৃত নির্বাচন হয়নি— কেবল ভুয়া ভোট হয়েছে। এখন সাবেক স্বৈরশাসকদের অনুসারীরা বিদেশ থেকে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে, যাতে আসন্ন নির্বাচন বানচাল করা যায়।’

 

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা পুনরায় প্রতিশ্রুতি দেন ।

 

তিনি জানান, নিউইয়র্ক সফরে তার সঙ্গে ছয়জন রাজনৈতিক নেতা রয়েছেন, যারা দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য বৈশ্বিক যোগাযোগ বাড়াচ্ছেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশের লাখ লাখ তরুণ ভোট দেওয়ার জন্য উচ্ছ্বসিত। তাদের অনেকের জীবনে এই প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ আসছে।’

 

ডাচ প্রধানমন্ত্রী স্কুফ কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও বিভ্রান্তিমূলক প্রচারণার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, এটি বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে পারি- তিনি যোগ করেন।

 

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, মুখ্য উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com