1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগ স্বাগত জানালো আসিয়ান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ১০:৩৯ এএম

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন আসিয়ান জোটের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর জোর দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, শুক্রবার (১১ জুলাই) ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সভা শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আসিয়ান বলেছে, রাখাইনের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পুনর্মিলন জোরদারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা রাখাইন রাজ্যে শান্তি, স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় মিয়ানমারের প্রচেষ্টাতে আসিয়ানের ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করছি। আমরা সব সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত এবং বাস্তুচ্যুতদের নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ স্বেচ্ছায় প্রত্যাবাসনে গুরুত্বারোপ করছি।

মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার চলমান সহযোগিতা এবং যাচাইকৃত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নেওয়া দ্বিপাক্ষিক উদ্যোগকেও স্বাগত জানিয়েছে আসিয়ান। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আসিয়ানের চলমান সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা করছি। বিশেষত প্রাথমিক প্রয়োজন মূল্যায়ন (পিএনএ) অনুযায়ী প্রস্তাবিত প্রকল্পগুলোর বাস্তবায়নের মাধ্যমে।

এছাড়াও, আসিয়ান আশা করছে যে শিগগির একটি সমন্বিত প্রয়োজন মূল্যায়ন (সিএনএ) পরিচালনার উপযোগী পরিবেশ তৈরি হবে। এতে আসিয়ান মহাসচিবকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কার্যকরভাবে অবদান রাখার জন্য সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করার আহ্বান জানানো হয়েছে।

মালয়েশিয়ার সভাপতিত্বে ৮ জুলাই শুরু হওয়া ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সভা ও সংশ্লিষ্ট বৈঠকের শেষ দিন ছিল ১১ জুলাই। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অন্তর্ভুক্তি ও টেকসইতা’। চার দিনের এই সম্মেলনে আসিয়ান ও তাদের বাইরের অংশীদার দেশগুলোর দেড় হাজারেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com