1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
১৭ বছর পর কক্সবাজার জেলা বিএনপির নতুন কমিটি, নেতৃত্বে কারা আসছেন? রামুর রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী ফাতেমা আটক র‌্যাবের অভিযান: টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ ২ জন ও ঈদগাঁওয়ে অস্ত্রসহ ২ জন গ্রেফতার মসজিদের কক্ষে ইমামের ঝুলন্ত মরদেহ নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা দরকার: রাশেদ কে হচ্ছেন বিসিবির কক্সবাজারের কাউন্সিলর? উখিয়ায় ঝুলন্ত অবস্থায় মিললো কিশোরীর মরদেহ! ডাকাতি প্রস্তুতি মামলার আসামিকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে সংসদ নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ শনাক্তে কক্সবাজারে যাচ্ছে ইসি

সাদা পাথরে রিসেট বাটন চাপ দেওয়া হয়েছে: গোলাম মাওলা রনি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ১২:৩৬ পিএম

ভোলাগঞ্জের সাদা পাথর লুটপাটের বিষয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে হাস্যরসাত্মক পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। ১৩ আগস্ট বিকেল ৪টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ পোস্ট করেন। লেখাটি পাঠকদের জন্য তুলে ধরা হলো:

‘ভোলাগঞ্জের সাদা পাথরে এলাকাটি হিজিবিজি হয়ে ছিল! দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথরগুলো সরিয়ে নিয়ে গেছে! এখন পুরো এলাকা বালিতে চিকচিক করছে!

নদীর প্রবাহ পথে যেসব পাথর ছিল; সেগুলোও দেশপ্রেমিকরা সরিয়ে নিয়েছে! এই জন্য নদীর নাব্যতা বেড়ে গেছে! ফলে ভারত থেকে বিনা বাধায় এখন থেকে বেশি বেশি মাছ, পানি এবং পাথর আসা শুরু করেছে!

ভোলাগঞ্জের সাদা পাথর অধ্যুষিত এলাকায় যেভাবে রিসেট বাটন চাপ দেওয়া হয়েছে; ওভাবে যদি সারাদেশের নদ-নদী, পাহার-সমুদ্রে দেশপ্রেমিক জনতা তাদের কার্যক্রম চালাতে পারে, তবে অচিরেই পুরো দেশ আরবের মরু অঞ্চলে পরিণত হবে!

মরুভূমির নিচে তেল থাকবে! সেখানে হাজার হাজার উট, দুম্বা, ভেড়া চড়ে বেড়াবে! আর স্থানীয় লোকজন আরব দেশের কফিল হয়ে যাবে এবং ভারতীয়দের ভাড়া করে এনে সান্ডার খামার তৈরি করবে!’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com