1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

হ্নীলা ইউনিয়ন পরিষদে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ৮:৫৫ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার ২নং হ্নীলা ইউনিয়ন পরিষদে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ও ইউপি চেয়ারম্যান মোঃ আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, মাদক ও চোরাচালান দমন, বন ও পরিবেশ সংরক্ষণ, সামাজিক অপরাধ প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় বিজিবি, পুলিশ, বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, ব্যবসায়ীসহ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের সচিব মোয়াজ্জেম হোসেন।

সভা শেষে ইউপি চেয়ারম্যান মোঃ আলী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com