1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন! ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত

২৪ ঘণ্টার মধ্যে বড় বিপদে পড়তে পারে ভারত, ট্রাম্পের হুঁশিয়ারি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ৬:০৫ এএম

ভারতের ওপর ‘উল্লেখযোগ্য’ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই ঘোষণা ২৪ ঘণ্টার মধ্যে আসতে পারে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানোর হুমকি দেন তিনি। তার দাবি, রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। আর এ কারণে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের ভালো বাণিজ্যিক অংশীদার নয়। তারা আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে; কিন্তু আমরা তাদের সঙ্গে তেমন ব্যবসা করি না। এ কারণেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হার আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা উচিত, কারণ তারা এখনো রাশিয়ার কাছ থেকে তেল কিনছে।’

ট্রাম্পের এই সতর্কতা এসেছে এমন সময়, যখন ৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্ক নীতি কার্যকর হতে যাচ্ছে। এর আগে সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি রাশিয়ার তেল কেনার দায়ে ভারতের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করার ঘোষণা দেন।

রাশিয়ার থেকে ভারত তেল কেনায় ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এই বিবাদের আবহে মার্কিন-ভারত সম্পর্ক নতুন মাত্রায় আলোচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকেও খোঁচা দিচ্ছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক দীর্ঘ বিবৃতিতে জানিয়েছে, ভারতকে অকারণে নিশানা করা হচ্ছে। একসময় যুক্তরাষ্ট্রই চেয়েছিল যাতে ভারত রাশিয়া থেকে তেল কেনে, যাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে থাকে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com