1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

আরও ৭ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ৮:১৭ পিএম

সেন্টমার্টিনের দক্ষিণ সাগরে মাছ ধরার সময় ট্রলারসহ সাত রোহিঙ্গা জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে তাদের আটক করে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

বিষয়টি নিশ্চিত করে আরেক জেলে নুর মোহাম্মদ বলেন, বুধবার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সাগরের নিকটবর্তী সীতা নামক স্থানে জেলেরা মাছ ধরেছিরেন। সেসময় দুটি স্পিডবোট যোগে এসে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দেন। কিছু ট্রলার পালিয়ে যেতে পারলেও নুরুল কায়সারের মালিকানাধীন ট্রলারটি আটক করেন আরাকান আর্মির সদস্যরা। ওই ট্রলারে সাতজন রোহিঙ্গা জেলে ছিলেন।

তিনি আরও বলেন, সাগরে মাছ ধরার সময় নির্দিষ্টভাবে সীমান্ত চিহ্নিত করা জানা যায় না। সেক্ষেত্রে জেলেরা অনেক সময় ভুলে মিয়ানমার সীমান্তে কিছুটা ঢুকে পড়েন।

 

ট্রলার মালিক নুরুল কায়সার বলেন, তার ট্রলারটির দাম ২২ লাখ টাকা। আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে সাত জেলেসহ ট্রলারটি নিয়ে গেছে। জেলেদেরসহ ট্রলারটি ফেরত আনার ব্যবস্থা করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, নতুন করে সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে সাত জেলেকে ট্রলারসহ আরাকান আর্মি আটক করেছে বলে শুনেছি। এর আগে চলতি মাসেই নাফ নদী থেকে সাতটি ট্রলারসহ ৪৯ জনকে জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি। তবে কাউকেই এখনো ছেড়ে দেয়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com