1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রকাশ্যে শপথ করে যুবদল নেতা বললেন ‘ আমি অপহরণ করিনি’ স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি শেখ হাসিনা উন্নয়নের নামে দেশকে দেউলিয়া করেছিল, বর্তমান সরকারকে সেই ফাঁদে পড়ার প্রয়োজন নেই: মাহমুদুর রহমান মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ায় হাসপাতালে গেলেন মাসুদ সাইদী নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নেটওয়ার্কের অভিযোগ, আলোচনায় ‘সোর্স’ পরিচয়ের নুরুল আমিন কক্সবাজারে ৬ কোটি টাকার ইয়াবা মামলায় যুবকের ১৫ বছরের সাজা ওয়ারেন্ট তামিলে কঠোর মহেশখালী থানা পুলিশ, আটক ১১ ১৭ বছর পর কক্সবাজার জেলা বিএনপির নতুন কমিটি, নেতৃত্বে কারা আসছেন? রামুর রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী ফাতেমা আটক র‌্যাবের অভিযান: টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ ২ জন ও ঈদগাঁওয়ে অস্ত্রসহ ২ জন গ্রেফতার

ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ১:৪৮ এএম

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ডাকসু ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ডাকসুর জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, কমনরুম, ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক উম্মে সালমাসহ অন্য সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ওসমান হাদি হত্যার এতদিন পার হওয়ার পরে যখন বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে, তখন আজকে স্বয়ং ডিএমপি কমিশনার উপস্থিত থেকে এই আন্দোলনকে মকারি করছে। তারা ওসমান হাদিকে নিয়ে মকারি করছে, আমাদের বোনদের নিয়ে মকারি করছে। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চ আশঙ্কা করছে এখানে আওয়ামী লীগের একটা অংশ জড়িত রয়েছে। পুলিশে গুপ্ত থাকা আওয়ামী লীগের একটা অংশ এবং আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়া আরেকটি অংশ আজকে উসকানি দিয়েছে। আমরা কখনোই চাই না আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইনকিলাব মঞ্চের আন্দোলনে ঢুকে ওসমান হাদিকে নিয়ে ষড়যন্ত্র করুক। তারা এই আন্দোলনকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাদের অনুরোধ করেছিলাম, পুলিশকে সংস্কার করুন। কিন্তু আপনারা তা করতে পারেননি। আমাদের ভয় হয়- আপনারা এই ক্ষুদ্র জমায়েত ছত্রভঙ্গ করতে যেভাবে আগ্রাসী হয়েছেন তাতে সামনে নির্বাচনে কী রূপ ভূমিকা পালন করেন।

ডাকসুর এজিএস মু. মহিউদ্দিন খান বলেন, আমরা ভেবেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে। কিন্তু আজকে দেখছি তাদের মধ্যে তো কোনো অনুশোচনা তৈরি হয়নি। বরং তারা ওসমান হাদিকে নিয়ে মকারি করছে। তারা বিনা উসকানিতে আন্দোলনকারীদের ওপর হামলা করেছে। আমরা অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com