1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে

উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ

✍️ আব্দুল লতিফ বাচ্চু •

প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ৪:৩০ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি গ্রামে পানির সরবরাহকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে

 

জানা যায়, গত ১২ আগস্ট রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, পাতাবাড়ি গ্রামের মৃত সুধীর বড়ুয়ার দুই পুত্র রূপন বড়ুয়া ও শিপন বড়ুয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়ে মতবিরোধ চলে আসছে। স্থানীয়দের মতে, মোটরচালিত টিউবওয়েল থেকে খাবার পানি সরবরাহ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।

 

রূপন বড়ুয়ার স্ত্রী বেবী বড়ুয়ার দাবি, শিপন বড়ুয়া দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং তার ইয়াবার চালান তাদের ঘরে মজুদ রাখার সুযোগ না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনার দিন রাতে রূপন বড়ুয়ার অনুপস্থিতিতে তার ভাই শিপন বড়ুয়া বাড়িঘর ভাঙচুর করে এবং রূপনের স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি করে বাড়ির ভেতর অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

 

এবিষয়ে জানতে অভিযুক্ত শিপনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মারধর শ্লীলতাহানি ও ভাংচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, পানির মোটরচালিত কল নিয়ে সমস্যা ছিলো যা নিয়ে সামান্য হাতাহাতি হয়েছে। আমার বিরুদ্ধে আনীত ইয়াবার অভিযোগ সত্য নয় এটি পরিকল্পিত ভাবে আমাকে ফাঁসানো হয়েছিল।

 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com