1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় গাছে ঝুলে থাকা বিশাল অজগর উদ্ধার, বনে অবমুক্ত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ৮:৪৭ এএম

উখিয়ার রাজাপালং ইউনিয়নের দোছড়ি এলাকায় স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগ একটি বিশাল বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে।

 

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে দোছড়ির নাপিতপাড়া এলাকার আব্দুর রহিমের বাড়ির আমগাছ থেকে অজগরটি উদ্ধার করা হয়।

 

প্রায় ১০ ফুট লম্বা ও আনুমানিক ২৫ কেজি ওজনের এই অজগরটি কয়েকদিন ধরে লোকালয়ে দেখা যাচ্ছিল। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন।

 

পরে উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনির নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করে।

বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, “আমরা আব্দুর রহিমের বাড়ির আমগাছ থেকে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেছি। পরবর্তীতে এটিকে সংরক্ষিত বনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।”

 

স্থানীয়রা জানান, লোকালয়ে বড় আকৃতির অজগর দেখা যাওয়ায় আতঙ্ক সৃষ্টি হলেও বন বিভাগ দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্বস্তি ফিরে এসেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com