1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ২:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে পালংখালী বিওপি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে টহল দল সীমান্ত পিলার বিআরএম ১৯ হতে ১.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ফারির বিল কবরস্থান এলাকায় অবস্থান নেয়। এ সময় আনুমানিক সকাল ৯টা ৩৫ মিনিটে মিয়ানমার দিক থেকে তিনজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে প্রবেশ করলে একজনের হাতে সাদা রঙের শপিং ব্যাগ লক্ষ্য করা যায়।

তল্লাশির জন্য বিজিবি সদস্যরা অগ্রসর হলে তিনজন চোরাকারবারী তিনদিকে পালিয়ে যায়। এ সময় শপিং ব্যাগ হাতে থাকা এক ব্যক্তি ব্যাগটি ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালালে ভেতরে নীল রঙের বায়ুরোধী দুই কাটে মোট ২০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ঘটনার পর পালিয়ে যাওয়া চোরাকারবারীদের আটক করতে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com