1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

এবার যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ৭:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের মার্কিন নৌবাহিনীর বিমানঘাঁটি লেমুরের কাছাকাছি জায়গায় একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।

বুধবার (৩০ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে নেভাল এয়ার স্টেশন লেমুর জানায়, পাইলট সফলভাবে বিমানের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসেন এবং নিরাপদেই আছেন। দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি বলেও নিশ্চিত করে নৌবাহিনী।

সিএনএন-এর সহযোগী কেএফএসএন-এর ভিডিওতে দেখা গেছে,  মধ্য ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে বিমান স্টেশনের কাছে সমতল, খোলা কৃষিজমিতে দুর্ঘটনাস্থল থেকে আগুন এবং ঘন কালো ধোঁয়া উড়ছে। ফ্রেসনো কাউন্টি শেরিফের অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় একটি ইএমএস ক্রু পাইলটকে সাহায্য করার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসও দ্রুত সাড়া দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে,  বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-কে দেওয়া হয়েছিল, যা ‘রাফ রেইডার্স’ নামে পরিচিত।  নৌবাহিনী জানিয়েছে, ভিএফ-১২৫ হল একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যা পাইলট এবং বিমান ক্রুদের প্রশিক্ষণ দেয়।

বিধ্বস্ত বিমান এফ ৩৫সি, এফ-৩৫ লাইটেনিং ২-এর তিনটি ভ্যারিয়েন্টের মধ্যে একটি ছিল। এটি মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল।  দুর্ঘটনার শিকার বিমানটির দাম প্রায় ১০০ মিলিয়ন ডলার।

এ নিয়ে চলতি বছরে যুক্তরাষ্ট্রে দুটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হলো। এর আগে জানুয়ারিতে আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর একটি এফ-৩৫এ বিমান বিধ্বস্ত হয়। সে সময়ও পাইলটও নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com