1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

কক্সবাজারে ডজনখানেক প্রতারণা মামলার আসামি মামুন গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ৪:১৪ পিএম

প্রতারণার মামলায় মামুনুর রশিদ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।

দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ব্যক্তি ও পরিচিতদের কাছ থেকে নানা অজুহাতে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার মামুনুর রশিদ কক্সবাজারের ঈদগাহ উপজেলার নাপিতখালী এলাকার বাসিন্দা বদরুল আলমের ছেলে।

মামুনুর রশিদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়েছে এবং আরও ৬-৭টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সূত্র অনুযায়ী, সিআর-১৬৫০/২৪, সিআর-৪০৯/২৫, সিআর-২২০৯/২৪, সিআর-১৭০৯/২৫, সিআর-৪৬৩/২৫ এবং সিআর-২১৭/২৫ নম্বরের মামলাগুলোতে আসামি হিসেবে সরাসরি তার নাম উল্লেখ আছে। এছাড়া, নন-জিআর ১৬৮১/২৫ মামলায় তার বাবা বদরুল আলম ও সহযোগী মো. ইসমাইলের সঙ্গে তাকেও আসামি করা হয়েছে।

এদিকে, মামুনুর রশিদের বড় ভাই মো. ইসমাইলও একাধিক প্রতারণা মামলার আসামি এবং বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধেও সিআর-১৬৪৯/২৪ এবং সিআর-৭৮২/২৪ নম্বরের দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামুনুর রশিদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তদন্ত চলছে।

তার বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতারণা মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

তিনি বলেন, মামুনুর রশিদ প্রতারণার মাধ্যমে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। বর্তমানে মামুনুর রশিদ পুলিশের হেফাজতে আছেন এবং তাকে শিগগিরই আদালতে তোলা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com