1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

কক্সবাজারে বিশ্ব নদী দিবসে বাকখালী নদী বাঁচানোর দাবিতে মানববন্ধন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ৯:৪৯ এএম

বিশ্ব নদী দিবস-২০২৫ উপলক্ষে কক্সবাজার শহরে “বাকখালী নদীর জীবন ফিরিয়ে দাও” দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত পৌরসভা চত্বরে পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা কক্সবাজার এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে নেতৃত্ব দেন জনপ্রতিনিধি সেজ্জাতুল কাসেম। এতে সেভ দ্যা কক্সবাজার, হেল্প কক্সবাজার ও এএলআরডি এর প্রতিনিধিরা অংশ নেন।

 

আয়োজকরা জানান, অবৈধ দখল আর দূষণের কারণে বাকখালী নদী আজ মৃতপ্রায়। বক্তারা নদীকে অবৈধ দখলমুক্ত ও পুনরুজ্জীবিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাকখালী নদী রক্ষায় সরকার ও স্থানীয় প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবি জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com