1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা

কক্সবাজারে ৬০ হাজার ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

✍️ এন. এ সাগর •

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ১২:৫০ পিএম

কক্সবাজারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উত্তর বাহারছড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দূর্গারামপুর উত্তরপাড়ার বাসিন্দা  মোহাম্মদ রফিকুল ইসলাম (৫৫)।

 

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com