1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

কক্সবাজারে ৯৫ হাজার ইয়াবাসহ আটক ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ১:৩১ পিএম

কক্সবাজারে ৯৫ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)- ১৫।

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারের রামুস্থ র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

 

আটকরা হল: রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়ার মৃত ফরুখ আহমদ সিকদারের ছেলে মো. ফরিদুল আলম সিকদার (৫৫) ও একই এলাকার মৃত বজল আহমদের ছেলে রায়হান উদ্দিন (৩০)।

 

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, ‘মাদক ঠেকাতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়া বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ৯৫ হাজার ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।’

 

উদ্ধারকৃত মাদক দ্রব্য ও আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com