1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেব না : ইসহাক সরকার শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার মেরিন ড্রাইভ সড়কে ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ভারতকে নরকের সঙ্গে তুলনা দিলেন ট্রাম্প মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩ ঢাকার বিদ্যুৎ যাবে গ্রামে, ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর উখিয়ায় একাধিক মামলার পলাতক আসামি টিটু পুলিশের জালে সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সংসদকেও এই লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

✍️ পেকুয়া-কুতুবদিয়া প্রতিনিধি •

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ৬:৫২ এএম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নারীসহ ৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে দুর্ঘটনার শিকার হন তারা।

 

নিহতদের মধ্যে চারজন নারী এবং একজন শিশু। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

 

মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, চট্টগ্রামমুখী মারছা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com