1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

চট্টগ্রাম বিভাগে বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক অর্গানাইজেশনের ৫১ সদস্যের কমিটি ঘোষণা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৬/২০২৫ ২:৩৭ পিএম

চট্টগ্রাম, প্রতিনিধিঃ
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক অর্গানাইজেশন-এর চট্টগ্রাম বিভাগীয় শাখায় ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন এবং নির্বাহী সদস্য সচিব মোঃ আশরাফুল আলম এই কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন।

এই ঘোষণায় চট্টগ্রাম বিভাগের কমিউনিটি প্যারামেডিক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সিপি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক সিপি মোহাম্মদ হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক সিপি নাছির আহমদ আনোয়ার এক যৌথ বিবৃতিতে জানান,
“আপনাদের দূরদর্শী নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা এবং ঐকান্তিক মনোভাবের কারণেই আজ আমরা একটি সুসংগঠিত ও শক্তিশালী কমিটি গঠন করতে পেরেছি। আমরা বিশ্বাস করি, এই কমিটি ভবিষ্যতে স্বাস্থ্যসেবা ও প্যারামেডিক সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

তারা আরও বলেন, কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনায় এই কমিটি নিষ্ঠা, একতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

পরিশেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক অর্গানাইজেশন ভবিষ্যতে আরও কার্যকর ও সুসংগঠিতভাবে দেশব্যাপী অগ্রসর হবে।

প্রতিবেদন প্রেরক:
চট্টগ্রাম বিভাগীয় কমিটি
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক অর্গানাইজেশন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com