1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চাকরি হারাচ্ছেন যে ৩৩ এসপি চীনা করিডোর: মিয়ানমারের গৃহযুদ্ধ ও ভারতের টেনশন প্রধান বাধা অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন ভিক্ষা করে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচনী তহবিলে, বদলে পেলেন নতুন ঘর সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নতুন কর্মপরিকল্পনা: টেকনাফকে অপরাধ মুক্ত করতে বার্তা এমপি শাহজাহান চৌধুরীর ফেরার কথা বলে আ.লীগের নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছেন হাসিনা: সোহেল তাজ টেকনাফ পৌর বিএনপির ৩১ সদস্যের কমিটি ঘোষনা, আহবায়ক রাজ্জাক- সদস্য সচিব এনামুল

টেকনাফে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ ইয়াবা চোরাচালানকারী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ১:০৮ পিএম

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর বিশেষ অভিযানে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মৌলভীপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ এক ইয়াবা চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে।

 

বিজিবি সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ আগস্ট বিকেল ৬টা ১৫ মিনিটের দিকে অভিযানিক দল মৌলভীপাড়ায় অভিযান চালিয়ে মোঃ হাসিম (৩২) কে রাস্তার পাশের একটি দোকানঘর থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৮টি দেশীয় অস্ত্র (কিরিচ ২টি ও দা ৬টি), ইয়াবা বিক্রির নগদ ১,৯৯,০০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

এ সময় বিজিবি জানায়, অভিযানের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন ইয়াবা ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। আটককৃত হাসিমকে উদ্ধারকৃত অস্ত্র ও নগদ টাকাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা রুজু হয়েছে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় এই দৃঢ় অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com