1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ের ভুয়া কাবিননামা তৈরি: অভিযুক্ত আবদুস ছাত্তার জামায়াতে ইসলামীর কেউ নন দিল্লিতে বিক্ষোভ ঘিরে মমতা,অভিজিৎ দীপ, কেজরিওয়াল ও ধ্রুব রাঠি, সাংবাদিকসহ প্রায় ২ হাজার আটক টেকনাফে চুরির মামলায় দুই রোহিঙ্গা যুবক গ্রেপ্তার কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রশ্নফাঁসে পরীক্ষা স্থগিত: ৩ লাখ চাকরিপ্রার্থীর ভোগান্তির দায় নেবে কে -প্রশ্ন হাসনাতের মাহফিলের নামে সরকারবিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী সারজিস আলমের ছবি পোস্ট করে মেঘনা আলমের প্রশ্ন, ‘মতলব কি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস

টেকনাফ-কক্সবাজার সড়কে পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত-১; কলেজ শিক্ষকসহ আহত-৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১০/২০২৬ ৩:০৮ পিএম

টেকনাফ কক্সবাজার সড়কে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। এসময় কলেজ শিক্ষকসহ অপর পাঁচ যাত্রী আহত হয়েছেন বলে জানাগেছে। আহতদের মধ্যেও তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।

জানাযায়, ১০ অক্টোবর সকাল ১০টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের কেরুনতলী চাকমারকুল সংলগ্ন সড়কে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া রঙ্গিখালী মাঈন উদ্দীন মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের প্রভাষক হেলাল উদ্দিনসহ অপর পাঁচ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানাগেছে।

উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী এনজিও হাসপাতালে নিয়ে গেলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রেফার করা হয়েছে বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শী পালংখালী বাজারে ফিড ব্যবসায়ী আমান জানান, আমার সামনেই পিক-আপ সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে তিনি জানিয়েছেন। পালংখালী ষ্টেশনের প্রসিদ্ধ ব্যবসায়ী ও এনজিওকর্মী আবুল ফায়সাল মোঃ ফাহিম জানান, সম্প্রতি সময়ে টেকনাফ কক্সবাজার সড়কের ওই স্থানে সড়ক দুর্ঘটনা ঘটছে। তিনি দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপুর্ণ ওই স্থানে স্পীড ব্রেকার বা অন্যকিছু স্থাপনের দাবী জানিয়েছেন। এদিকে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ নুরুল আবসার জানান,সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। অপর ৫জন যাত্রী আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাইওয়ে পুলিশের ওসি নিশ্চিত করেন। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com