1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকেরা টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী ৩৩ মরদেহ সাগরে ফেলার লোমহর্ষক বর্ণনা দেওয়া রফিকুলকে প্রাণনাশের হুমকি নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন : মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ শেষ পর্যন্ত মনোনয়ন পাননি মির্জা আব্বাসের স্ত্রী

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ৬:০৪ পিএম

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

 

মঙ্গলবার (২৩ জুলাই ২০২৫) সকালে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে হাবিরছড়ার এক বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াসিনের টিনশেড বসতঘর থেকে ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মোঃ ইয়াসিন (২৫) ও কেফায়েত উল্লাহ (২৪) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হাবিরছড়া এলাকার ইসমাইলের বাড়িতে একটি বড় ইয়াবা চালান প্রেরণের প্রস্তুতি চলছিল। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা জব্দসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় অভিযুক্তদের সহযোগী দেলোয়ার হোসেন (২৮) পালিয়ে যায়।

 

আটককৃতরা হলেন— টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়ার ইসমাইলের পুত্র মোঃ ইয়াসিন (২৫) ও একই এলাকার মো.ইসলামের পুত্র কেফায়েত উল্লাহ (২৪)।

 

র‌্যাব জানায়, অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত ইয়াবা তালিকা প্রস্তুত করা হয় এবং ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com