1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

টেকনাফে ৩০ হাজার ইয়াবা বোঝাই কাঠের বোট জব্দ : মাঝি-মাল্লা পলাতক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ১১:০৯ এএম

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে টেকনাফে ইয়াবা বোঝাই একটি কাঠের বোট জব্দ করা হয়েছে। জব্দ করা হয়েছে ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা। তবে অভিযানের সময় মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (০১ আগস্ট) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩১ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টের একটি দল টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযুক্তরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সাগর পাড়ি দিয়ে পালিয়ে যায়।

 

জব্দকৃত ইয়াবা ও কাঠের বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com