1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

✍️ সিরাজুল ইসলাম রাব্বি •

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ৮:১০ এএম

টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম মোঃ ছৈয়দ হোছাইন-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

 

শনিবার (০২ আগস্ট) টেকনাফ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, মোঃ ছৈয়দ হোছাইন ছিলেন একজন নির্ভীক ও নিষ্ঠাবান সাংবাদিক, যিনি টেকনাফে সাংবাদিকতার ভিত্তি স্থাপন করেন। তাঁর দূরদৃষ্টি ও নেতৃত্বে টেকনাফ প্রেসক্লাব আজ একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে।

 

অনুষ্ঠান শেষে মরহুমের কবর জিয়ারত ও কোরআন খতম করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com