1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

সভাপতি- রবিন, সম্পাদক- সাকিব

ডুসাটের নতুন কমিটি গঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ৬:০২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন “স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া–টেকনাফ”-এর পঞ্চদশ বার্ষিক নির্বাচন আজ শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ নির্বাচনে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

 

নির্বাচনে গুরুত্বপূর্ণ পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন বিজয় একাত্তর হলের পাঠকক্ষ সম্পাদক তারেক রহমান সাকিব, সাজ্জাত হোসেন রবিন এবং নুরুল ইসলাম নাহিদ। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন জানায়, মোট ৮৪টি ভোট কাস্ট হয়। এর মধ্যে তারেক রহমান সাকিব সর্বোচ্চ ৩৬টি ভোট লাভ করেন, সাজ্জাত হোসেন রবিন পান ২৫টি ভোট এবং নুরুল ইসলাম নাহিদ পান ২৩টি ভোট।

ভোটের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে সভাপতি পদে নির্বাচিত হন তারেক রহমান সাকিব, সাধারণ সম্পাদক হন সাজ্জাত হোসেন রবিন এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন নুরুল ইসলাম নাহিদ।

তবে সংগঠনের গঠনতন্ত্র ও জ্যেষ্ঠতার নীতির আলোকে পরবর্তীতে পদবিন্যাসে আংশিক পরিবর্তন আনা হয়। সিনিয়রিটির ভিত্তিতে সাজ্জাত হোসেন রবিনকে সভাপতি এবং তারেক রহমান সাকিবকে সাধারণ সম্পাদক হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করা এবং উখিয়া–টেকনাফ অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই হবে তাঁদের প্রধান লক্ষ্য।

এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ কার্যক্রমের জন্য শুভকামনা জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com