1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইনানীতে গ্যাসের সন্ধান, ৬৭৫ বর্গকিলোমিটারজুড়ে অনুসন্ধানে নামছে বাপেক্স আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির এমপিপুত্রকে শোকজ ২৭ বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানোর দাবি ভারতীয় পুলিশের নাইক্ষ্যংছড়িতে ৭ কোটি টাকার ই/য়া/বা লুট, গো/লা/গু/লিতে নিহত ১ ‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’ উখিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ইউএনও পান্না আকতার উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফ্যাসিস্টরা আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করেছে: আইনমন্ত্রী নকল হানিফ পরিবহনের বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, সাভারে শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক হাসিনার সুস্থতার প্রমাণ দিতে ফেসবুক লাইভে আসার পরামর্শ রাশেদ খাঁনের

ওসমান হাদির বোন সাজিয়ে জামায়াতের নির্বাচনী প্রতারণা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ১০:৫৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম শহীদ ওসমান হাদীর বোন পরিচয় দিয়ে এক নারী নাহিদ ইসলামের পক্ষে ভোট চেয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের একটি জনসভার মঞ্চে ওই নারীকে প্রকাশ্যে ভোট চাইতে দেখা যায়।

তবে শহীদ পরিবারের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে এবং সংশ্লিষ্ট নারীকে ‘ভুয়া’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে জানান, শহীদ ওসমান হাদীর পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে ওই নারী হাদী ভাইয়ের তিন বোনের কেউ নন।

এদিকে শহীদ ওসমান হাদীর স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা তার ফেসবুক পেজে ওই নারীর ছবি শেয়ার করে  প্রতিবাদ জানিয়ে লিখেন, ওই নারী ওসমান হাদীর পরিবারের কেউ নন।

শম্পা আরও লিখেন, শহীদ হাদীর পরিবারের পক্ষ থেকে সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা কোনো নির্দিষ্ট দল দেখে নয় বরং যোগ্য প্রার্থী দেখে ভোট দেন। দলমত নির্বিশেষে সততা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি অনুরোধ জানান।

নাহিদ ইসলামের প্রচার শিবিরের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে শহীদ পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতার দাবি জানিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com