1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল

অভিজ্ঞতার কাছেই হার মানল সব সমীকরণ

উখিয়া-টেকনাফে শাহজাহান চৌধুরীর ঐতিহাসিক বিজয়

✍️ মুসলিম উদ্দিন •

প্রকাশিত: ১৩/০২/২০২৬ ৯:১৫ এএম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনে আবারও বিজয়ের কেতন ওড়ালেন অভিজ্ঞ রাজনীতিক ও বিএনপি মনোনীত প্রার্থী জনাব আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটসহ চূড়ান্ত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৯২৯ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিরল গৌরব অর্জন করেছেন।

​রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী প্রার্থী জনাব শাহজাহান চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১,২২,৯০৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব নুর আহমদ আনোয়ারী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১,২১,৯৮০ ভোট। দুই প্রধান প্রার্থীর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন চারবারের সাবেক এই সফল সংসদ সদস্য।

​উল্লেখ্য, শাহজাহান চৌধুরী ১৯৭৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালেও এই জনপদের প্রতিনিধিত্ব করেছেন। দীর্ঘ সময় পর তার এই রাজকীয় প্রত্যাবর্তনকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা ‘চৌধুরী যুগের পুনর্জন্ম’ হিসেবে অভিহিত করেছেন।

​পেশাগত দায়িত্ব পালনের সুবাদে এই প্রবীণ নেতার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে এই প্রতিবেদকের। পেশাগত কারণে উনার খুব কাছে যাওয়ার সুযোগ হয়েছে আমার। যতবার উনার মুখোমুখি হয়েছি, ততবারই মুগ্ধ হয়েছি। উনার মতো এত অভিজ্ঞ ও প্রভাবশালী একজন মানুষ যে কতটা সাদা মনের, নিরহঙ্কারী এবং সৃজনশীল হতে পারেন, তা সরাসরি সান্নিধ্যে না গেলে উপলব্ধি করা কঠিন। এই বয়সেও উনার তীক্ষ্ণ মেধা আর অসীম ধৈর্য আমাদের মতো সংবাদকর্মীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।

​নির্বাচনী মাঠের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, উখিয়া-টেকনাফ অঞ্চলের দীর্ঘদিনের সংকট—মাদক পাচার, অপহরণ ও সীমান্ত কেন্দ্রিক অস্থিরতা দমনে শাহজাহান চৌধুরীর মতো একজন অভিজ্ঞ অভিভাবকের প্রত্যাশা ছিল সবার মাঝে। সাধারণ মানুষের বিশ্বাস, লেজুড়বৃত্তির ঊর্ধ্বে উঠে সততা আর সাহসের রাজনীতির মাধ্যমে তিনি এই সীমান্ত জনপদকে আবারও শান্ত, নিরাপদ ও মানবিক অঞ্চলে রূপান্তর করবেন।

​চূড়ান্ত ফলাফল ঘোষণার পর থেকেই উখিয়া-টেকনাফের রাজপথে সমর্থকদের মধ্যে স্বতস্ফূর্ত উচ্ছ্বাস দেখা গেছে। তবে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এই বিজয়কে উখিয়া-টেকনাফবাসীর বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে এই বিজয় উদযাপনের আহ্বান জানিয়েছেন। কক্সবাজার-০৪ আসনে শাহজাহান চৌধুরীর এই ঐতিহাসিক বিজয় কেবল একটি দলীয় জয় নয়, বরং এটি দীর্ঘ রাজনৈতিক সততা ও অটুট আস্থার এক অনন্য দলিল হয়ে থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com